হেমন্তের গান

হেমন্তের গান

ছড়া-কবিতা নভেম্বর ২০১৩

হেলাল আনওয়ার

পাকা পাকা ধান
পাখিদের গান
আভা আভা শীত
হেমন্তে শোনা যায়
পাপিয়ার গীত।

সোনালি ধানের ক্ষেতে
কিষাণেরা ওঠে মেতে
ভরে ঐ ধানের গোলা
কিষাণের ঘরে ঘরে
বসে যেন মেলা।

স্বপ্নের ধান কাটে
গায়েতে ঘাম ছোটে
নেই তবু ক্লান্তি
নবান্নে এলো ধান
এই তার শান্তি
নতুন চালের পিঠা
কত কাজ এটা-সেটা।

কিষাণীর হয় না ভুল
হেমন্তের ধানে যেন
সুবাস অতুল।

গ্রীষ্ম গেল চলে
শীত তাই এলো বলে
এইতো হেমন্ত কাল
আভা আভা শীত
শিশির সকাল।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ