হেমন্ত এলো
তোমাদের কবিতা তোফাজ্জেল হোসেন নভেম্বর ২০২৩
শরৎ গেল ডিঙি নায়ে
কাশের সাদা ফুলে,
হেমন্ত এলো শুকনো পায়ে
নেচে হেলেদুলে।
সোনালি রঙ মাঠ ছেয়েছে
পাকা আমন ধানে,
ধান কাটছে গাঁয়ের কৃষক
মুখে হাসি গানে।
ঋতু কন্যা হেমন্তকাল
সাজে ফুলের সাজ,
মল্লিকা কামিনী ছাতিম,
শিউলি গন্ধরাজ।
আগাম শীতের হাতছানিতে
হেমন্তকাল আসে,
শিশির কণা ঝিলিক মারে
ভোরের ঘাসে ঘাসে।
আরও পড়ুন...