হিম শীতলে সন্ধ্যা নামে

হিম শীতলে সন্ধ্যা নামে

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৪

মাহমুদুল হাসান নিজামী।

Him-him-shitহিম শীতলে শীত নামিলো ভাবনা অনন্ত
কচু পাতায় শিশির কণা লাগছে দারুণ তো!
টিনের চালে শিশির ফোঁটা
ঘরটা শরদ করলো গোটা
বরফ শীতে সারা রাত
গিয়ে দেখি খুব প্রভাত
আম্মাজানে নাস্তা বানান-ভাঁপা পিঠার ধুম
মিষ্টি রোদের সোনা হাসি গায়ে লাগায় চুম
পুকুর পাড়ে মিষ্টি রোদে বুড়াবুড়ির দল
রোজ সকালে ঐ পুকুরে বর্ণালী উৎপল
একটু খানি মিষ্টি রোদে গা এলিয়ে সব
খোকা খুকি স্কুলে যায় কি যে কলরব
হিম শীতলে সন্ধ্যা নামে ঘন কুয়াশায়
খেজুর গাছে মিষ্টি রসে কলসী ভরে যায়।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ