সত্য-ন্যায়ের প্রতীক

কবিতা আবু তাহের সরফরাজ সেপ্টেম্বর ২০২৫

সত্য-ন্যায়ের প্রতীক ওগো নবী মুহাম্মদ

পথ হারিয়ে বেপথে আজ তোমারই উম্মত।


যাদের পায়ের নিচে ঊষর মরু পেল প্রাণ

ধূলিমাটির পাপের ধরা পেল পরিত্রাণ।

আজকে তারাই ভীতবিহ্বল

নেই আজাদি নেই বুকে বল

নতুন দিনের সূর্যোদয়ের নেই কারো হিম্মত।


অন্ধকারের পর্দা তুলে আর আসে না ভোর

ঘুমন্ত তাই মর্দে মুমিন রাত্রি ঘনঘোর।

হেরা গুহায় ধ্যানের নবী

পেলেন ওহি জ্ঞানের রবি

সেই জ্ঞানে আজ কেউ জ্ঞানী নই, দুঃখিত হজরত।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ