শীতের বুড়ি

শীতের বুড়ি

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৪

নূর-ই-ইলাহী।

Shiter-Buriশীতের বুড়ি ঘোমটা দিয়ে
আমার দেশে আসে
খেজুর গাছে রসের হাঁড়ি
পৌষ-মাঘের মাসে।
হিমেল হাওয়ায় বর্গাচাষি
চাদর দিয়ে গায়
মেঠো পথে লাঙল কাঁধে
মাঠের পানে যায়।
সূর্যি মামাও মুখটি লুকায়
মেঘের দেশে গিয়ে
চাঁদ মামাটা দেয় না দেখা
শীতের বুড়ির ভয়ে।
ভাঁপা পিঠার গন্ধ ভাসে
সারা উঠোন জুড়ে
হরেক রকম পিঠাপুলি
সবার ঘরে ঘরে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ