শালুক সুখের দিনে
ছড়া-কবিতা ডিসেম্বর ২০১৩
শামিল আরাফাত|স্বপ্নগুলো উড়ছে আমার উড়ছে আকাশ জোড়া দুঃখগুলো জ্বলছে জ্বলুক কেয়ার করি থোড়া থোড়াই আমি আমার ভেতর করি বসবাস আমার আমি যাই হারিয়ে গোমতী নদীর পাশ গোমতী নদীর আলের ওপর গন্ধ শুঁকি নীলের নীলের কাছে গল্প বলি বাড়ির পাশে বিলের বিলের গায়ে রূপের বিভা সাজে নিরবধি শীতের দিনে পাতার সবুজ বর্ষা এলে নদী নদীর বুকে কলার ভেলায় শাপলা তোলার ধুম শালুক সুখের দিনে আমার পালায় চোখের ঘুম পালায় আমার দু:খগুলো সর্ষে ফুলের ঠোঁটে ঠোঁটের কোণে হাসির রেখা বেলির মতো ফোটে ফোটে সবুজ তিতির ডগায় কল্পলোকের মুখ চোখে-মুখে দুষ্টু হাসি স্বপ্ন পুষে বুক বুকের সাহস দেখে যখন আকাশ নামে পাশে আমি তখন যাই মিশে যাই শ্যামল দুর্বা ঘাসে।
আরও পড়ুন...