শাপলা ফুল - আবদুল ওহাব আজাদ
ছড়া-কবিতা অক্টোবর ২০১৮
বিলে ঝিলের
শাপলা ফুল,
খুকু বানায়
কানের দুল।
শাপলা ফুলের
নরম লতি,
খুকুর চোখে
ঝিলের জ্যোতি।
খুকুর গলায়
ফুলের হার,
হাতে বাঁধা
শাপলা তার।
শাপলা ফুলে
খাল বিল,
বিলের পানি
স্বচ্ছ নীল।
সেই পানিতে
ডুবায় মুখ,
খুকুর মনে
বেজায় সুখ!
আরও পড়ুন...