শরৎ ঋতু এসে -আসমা আক্তার শিমু

ছড়া-কবিতা আগস্ট ২০২০

রঙের কৌটা ছড়িয়ে দিলো
শরৎ ঋতু এসে,
সূর্য উঠে পূব আকাশে
মুক্তো ঝরা হেসে।

কাশের সারি নদীর তীরে
পাল তোলা নাও ভাসে,
পুকুর, ডোবা, ঝিলের মাঝে
শাপলা শালুক হাসে।

শিউলি, বকুল ঝরে পড়ে
ঊষার অনুরাগে,
এলোমেলো হিমেল হাওয়া
ভীষণ মনে লাগে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ