লাল সবুজে দুলছে

ছড়া-কবিতা মার্চ ২০১৫

জাকির আবু জাফর #

লাল সবুজে দুলছে আমার স্বাধীনতার সুখ
আকাশ জুড়ে ছড়িয়ে আছে বাংলাদেশের মুখ।
দৃষ্টি জোড়া সবুজ আমার দৃষ্টি জোড়া নীল
স্বাধীনতার মহানন্দে শূন্যে ভাসে চিল।

বৃষ্টি ঝরে স্বাধীন এবং স্বাধীন মেঘের দল
স্বাধীন তারার আলোর ফুলে রাত্রি ঝলোমল।
রাতের আঁধার দূর হয়ে যায় মুক্ত পাখির গানে
নতুন দিনের স্বপ্ন জাগে সুরের কলতানে।

যখন আমি স্বাধীন মানুষ স্বাধীন আমার দেশ
আমার কেনো লক্ষ হবে অচেনা উদ্দেশ!
স্বাধীন আমার স্বপ্ন পাখি স্বাধীন আমার মন
মুক্ত মনের সুরভুবনে জানাই নিমন্ত্রণ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ