লাল জুলাই
ছড়া-কবিতা শাহরিয়ার শাহাদাত আগস্ট ২০২৫
জ্বলছে বুকে শোকের আগুন
ভাই হয়েছে লাশ
রক্ত জুলাই লাল-সবুজের
নতুন ইতিহাস।
বৃষ্টি হয়ে ঝরল বুলেট
ঝাঁঝরা হলো বুক
জীর্ণ জাতি বীরের রক্তে
পেল আলোর মুখ।
জোর ক্ষমতার জন্য বুনে
হাজার মৃত্যুফাঁদ
মানুষখেকো ডাইনি বুড়ির
তাও মেটেনি সাধ!
পায়নি রেহাই ছোট্ট শিশু
কিশোর তরুণ প্রাণ
লাল জুলাইয়ে থাকবে তাঁরা
স্মৃতিতে অম্লান।
আরও পড়ুন...