রক্ত নদীর দান
ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১৩
ইউসুফ আল আজাদ
বাংলা আমার মাতৃভাষা
বাংলা জন্মভূমি
বাংলা ভাষা ফিরে এলো
রক্ত সাগর চুমি।
বাংলা আমার প্রিয় ভাষা
সোনার চেয়ে দামি
বাংলা ভাষা আনতে মোরা
রাজ-পথে নামি।
হৃদয় মাঝে সদাই আমার
বাংলা ভাষার গান
বাংলা আমার প্রাণের ভাষা
রক্ত নদীর দান।
আরও পড়ুন...