রংধনু ও পাখি

ছড়া-কবিতা ডিসেম্বর ২০১৪

অঞ্জন শরীফ #

Pakhiনীল আকাশে রংধনুটার
রংবাহারি রূপ
সাতটি রেখা দেখছে সবাই
নেই তো কেহ চুপ।

গাছের ডালে বসে টিয়া
করছে একি ঢং
সারা পাখায় মাখছে যেনো
রংধনুটার রং।

রংধনুটার সাথে দেখি
আকাশভরা নীল
ধীরে ধীরে হবে বুঝি
দূর পাখিটার মিল।

দারুণ মজা করলো সবাই
খোকা-খুকুর দল
ঐ পাখিটা বলল এসে
আকাশ পানে চল।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ