মেঘরা দস্যি দামাল ছেলে

ছড়া-কবিতা শাজাহান কবীর শান্ত জুন ২০২৫

মেঘের কোলে ছায়ার ছবি ছায়ার ভেতর মেঘ

শুকনো ধানের চাষিগুলোর বেড়ে যায় উদ্বেগ।


মেঘের সারি জমাট কালো হারালো কী মন!

মাথার ওপর কীসের ছবি আমাজনের বন!


মেঘের কোলে দিন লুকানো আর লুকানো রাত

দুই মিশেলের ফাঁকা গলে বের করে দেয় দাঁত।


দাঁতের ছবির পরে আসে ঝম ঝমাঝম জল

মেঘরা দস্যি দামাল ছেলে ঘর হারানো দল!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ