মানুষ যেদিন হবে
তোমাদের কবিতা রিফাত দিলওয়ার মে ২০২৩
মনে ভেজাল মাথায় ভেজাল
ভেজাল সারা অঙ্গে
কথায় ভেজাল কাজে ভেজাল
ভেজাল লোকের সঙ্গে।
খাদ্যে ভেজাল পণ্যে ভেজাল
ভেজাল দুধে পানি
ন্যায়ের কথা বললে ওরা
করে কানাকানি।
হাটে মাঠে ঘাটে ভেজাল
ভেজাল টানাটানি
বড়োবাবু খুশি হলে
সব হয়ে যায় পানি।
এই ভেজালের শেষটা আবার
দেখবো জানি কবে
ভেজাল মানুষ নতুন করে
মানুষ যেদিন হবে।
আরও পড়ুন...