মশা আর মশা -পথিক ইদ্রিস
কবিতা অক্টোবর ২০২০
আমি যেন শসা রে
খেতে বেশ রসা রে
তারা হায়
সারা গায়
দেখি তাই বসা রে।
তারা নয় ঠসা রে
যায় নাকো খসা রে
মারে শিস
ছাড়ে বিষ
কী তাদের জোশ আরে!
কী করুণ দশা রে
যত দেই ঘষা রে
ফের দেখি
ঢের এ কী!
মশা আর মশা রে
আরও পড়ুন...