ভোলার সৌন্দর্য
ছড়া-কবিতা সাদ আল জাবির ফেব্রুয়ারি ২০২৫
ভোলার মাটি, ভোলার জল,
সৌন্দর্যের ঝরনা, অপূর্ব পল।
মেঘনা-তেঁতুলিয়া দু’কূল ছুঁয়ে,
নদীর কলতানে যায় হৃদয় নুয়ে।
সবুজে ঘেরা ধানের ক্ষেতে,
শান্ত বাতাস যাচ্ছে মেতে।
খেজুর রসের মিষ্টি স্বাদ
ভোলার প্রকৃতি মানে না বাঁধ।
সকাল বেলা পাখির ডাকে,
নিত্য সবার জীবন জাগে।
নদীর পাড়ে নৌকা ভাসে,
তটের বালু রোদে হাসে।
মেঘলা আকাশ, বৃষ্টি ধারা,
নিস্তব্ধতায় তুমি ছাড়া
মাটির ঘরে সজীব মানুষ,
সরল প্রাণে ওড়ায় ফানুস।
আরও পড়ুন...