ভোরের পাখি
তোমাদের কবিতা জেহান মোবারক মে ২০২৩
ভোরের পাখি কিচিরমিচির
ডাকে নিত্যদিন,
কলকাকলি মধুর ধ্বনি
লাগে সীমাহীন।
গাছে গাছে পাখপাখালি
বাসা বাঁধে যত,
গগন জুড়ে চক্ষু মেলে
দেখছি কত শতরাতের পাখি নাম জোনাকি
জেগে রাতের বেলা,
ভোরের পাখি সজাগ পেলে
কিচিরমিচির মেলা।
আরও পড়ুন...