ভালোবাসি
তোমাদের কবিতা আবু ইউসুফ সুমন জুন ২০২৪
ভালোবাসি কানে বাজা আজানের ডাক
আকাশের নীলটাও শালীন পোশাক।
ভালোবাসি ভোর হলে কুরআনের সুর
ঘামে ভেজা খেটে খাওয়া শ্রমিক মজুর।
ভালোবাসি মসজিদে নামাজের ছবি
পশ্চিমে হেলে পড়া ডুবোপ্রায় রবি।
ভালোবাসি জিকিরের অনুপম ধ্বনি
অহনায় জেগে ওটা ছোটো খুকুমণি।
ভালোবাসি আল্লাহকে চেয়ে তোলা হাত
জোনাকির জ্বলা-নেভা শীতে কাবু রাত।
ভালোবাসি ভেজা চোখ ক্ষমা চাওয়া মন
বাবা-মাকে নিয়ে গড়া সুখের জীবন।
ভালোবাসি নিশি জাগা কিয়ামের ক্ষণ
জ্যোৎস্নাতে মনে লাগা প্রিয় শিহরণ!
ভালোবাসি আল্লাহও তাকে নিয়ে গান
নবীজির রেখে যাওয়া জীবন-বিধান।
আরও পড়ুন...