ভাদর-ভেজা মেঘ

তোমাদের কবিতা ওসমান মাহমুদ সেপ্টেম্বর ২০২৪

ভাদর-ভেজা মেঘের মেয়ে

বোনটি আমার কই!

ইলশেগুঁড়ি বৃষ্টি হয়ে

নামাও না হইচই।


ক’দিন বাদেই আসবে আশিন

হাসবে কাশের বন,

আকাশ-নীলে মেঘ-পরীরা

উড়বে সারাক্ষণ।


তুমি যদি নাই বা নামো

তুলোয় মোড়া বোন,

মাতবে কি গো ডাহুক ডাকা

শুভ্র কাশের বন।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ