বুদ্ধির খেলা-৯
বুদ্ধির খেলা কিশোরকণ্ঠ ডেস্ক জানুয়ারি ২০২৫
প্রিয় বন্ধুরা, মাথা খাটিয়ে বের করো বুদ্ধির খেলা-৯-এর উত্তরগুলো। এরপর নিচে দেওয়া ফরমটি পূরণ করে আলাদা কাগজে উত্তর লিখে পাঠিয়ে দাও কিশোরকণ্ঠের ঠিকানায়। সেরা তিনজন বিজয়ী বন্ধুর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। উত্তর পাঠাতে হবে আগামী ৩১শে জানুয়ারির মধ্যে। উত্তর অবশ্যই খামে করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। তাহলে দেরি কেন? আজই বসে পড়ো বুদ্ধির খেলার সমাধানে।
১. ৭টা ঘোড়া ও ৫টা ছাগলের মূল্য ৫২০ টাকা এবং একটি ছাগলের মূল্য ২০ টাকা হলে, একটা ঘোড়ার মূল্য কত?
২. একজন ১২৩০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করলো, কয়েক বছর পরে তার লাভ ২৫৮৩ টাকায় দাঁড়ালো। তার শতকরা কত টাকা লাভ হলো?
৩. বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০টি দল অংশ নেয়। তারা প্রত্যেকে প্রতিপক্ষের সাথে একবার নিজ মাঠে আরেকবার প্রতিপক্ষের মাঠে খেলে। লিগের মোট ম্যাচ কয়টি হবে?
৪. গ্লুকোজ দিয়ে শরবত তৈরি করতে হবে যাতে ২০% করে গ্লুকোজ মেশাতে হবে। এখন ২০ গ্রাম গ্লুকোজ দিয়ে শরবত তৈরি করতে কয় লিটার পানি লাগবে?
৫. ৫টি দেশি ও ৭টি অস্ট্রেলিয়ান গরু ৫ দিনে যে পরিমাণ দুধ দেয় সেই পরিমাণ দুধ ৬ দিনে ৭টি দেশি ও ৫টি অস্ট্রেলিয়ান গরু দেয়। কোন ধরনের গরু বেশি দুধ দেয়?
বুদ্ধির খেলা-৬-এর উত্তর
১. ৩২ বছর।
এখানে তৌসিফের বয়স ১৬ বছর। আবার তৌসিফ এর বয়স সাদের ৪ গুণ।
অতএব, সাদের বয়স (১৬x৪) বা, ৪ বছর। আবার, পার্সা সাদের চেয়ে ৪ বছরের বড়ো।
অতএব, পার্সার বয়স (৪+৪) বা, ৮ বছর।
এখন রনির বয়স যদি পার্সার ৪ গুণ হয়।
তাহলে রনির বয়স (৮দ্ধ৪) বা, ৩২ বছর।
২. ১১ বার। ১২টার সময় ওপরে থাকবে, অতিক্রম করবে না।
৩. ১৯টি।
কারণ প্রথমে সে ৭৫টি খালি প্যাকেট জমা দিয়ে আরও ১৫টি সার্ফ এক্সেল পাবে। এগুলোর খালি প্যাকেট জমা দিয়ে সে আরও ৩টি সার্ফ এক্সেল পাবে। এই ৩টি ও প্রথমের বাকি ২টি দিয়ে সে আরও সার্ফ এক্সেল পাবে ১টি। ফলে সে মোট সার্ফ এক্সেল পাবে ১৯টি।
৪. শূন্য।
এর নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন বা অন্য কোনো ইউরেনিয়াম পরমাণু নেই; কারণ যে-কোনো পরমাণুর নিউক্লিয়াস শুধুমাত্র প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে।
৫. বরফ গলে পানির স্তর কিছুটা নেমে যাবে।
পানির একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো যে এটি তরল হিসাবে সর্বাধিক ঘনত্ব অর্জন করে, কঠিন হিসাবে নয়। সুতরাং, বরফ পানির চেয়ে কম ঘন এবং ভাসমান। যখন এটি গলে যায়, তখন এটি আরও ঘন হয়। প্রতি ইউনিট আয়তনে বেশি ভর মানে তরলের মাত্রা সামান্য কমে যায়।
বুদ্ধির খেলা-৬-এর বিজয়ী
১. মো: তৌকিরুল ইসলাম হাবিব, খন্দকার মোড়, গাইবান্ধা
২. সামিয়া মুঘকান, কাপাসিয়া, গাজীপুর
৩. মো: মাহির ওয়াসিফ, দুপচাঁচিয়া, বগুড়া
আরও পড়ুন...