বুদ্ধির খেলা-১০
বুদ্ধির খেলা কিশোরকণ্ঠ ডেস্ক জানুয়ারি ২০২৫
প্রিয় বন্ধুরা, মাথা খাটিয়ে বের করো বুদ্ধির খেলার উত্তরগুলো! এরপর নিচে দেওয়া ফরমটি পূরণ করে আলাদা কাগজে উত্তর লিখে পাঠিয়ে দাও কিশোরকণ্ঠের ঠিকানায়। সঠিক উত্তরদাতার মধ্য থেকে তিনজন বন্ধুর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। উত্তর পাঠাতে হবে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে। উত্তর অবশ্যই খামে করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। তাহলে দেরি কেন? আজই বসে পড়ো বুদ্ধির খেলার সমাধানে।
১. গ্লুকোজ দিয়ে শরবত তৈরি করতে হবে যাতে ২০% করে গ্লুকোজ মেশাতে হবে। এখন ২০ গ্রাম গ্লুকোজ দিয়ে শরবত তৈরি করতে কয় লিটার পানি লাগবে?
২. ৫টি দেশি ও ৭টি অস্ট্রেলিয়ান গরু ৫ দিনে যে পরিমাণ দুধ দেয় সেই পরিমাণ দুধ ৬ দিনে ৭টি দেশি ও ৫টি অস্ট্রেলিয়ান গরু দেয়। কোন ধরনের গরু বেশি দুধ দেয়?
৩. পদার্থের কোন উপাদান পানির সাথে যোগ করলে একটি ডিম ভালোভাবে ভেসে উঠবে? এবং কেন?
৪. ১৪ দিনের মোট সেকেন্ডের চেয়ে ৭৩০ দিনের মোট মিনিট কম না বেশি?
৫. আলম চুনের পানির মধ্যে মুখ দিয়ে ফুঁ দিলো এবং দেখলো চুনের পানি ঘোলাটে বর্ণ ধারণ করেছে। কেন চুনের পানি ঘোলাটে হয়েছে বলে তুমি মনে করো?
বুদ্ধির খেলা-৭-এর সমাধান
১. রিজভী পেয়েছে ১৪৫ ও তোহা পেয়েছে ১১২।
২. লাল। কম্বলটি লাল রঙের। কারণ যদি মেরুন হয় তাহলে সবার উত্তর সঠিক। আর যদি সাদা হয় তাহলে সবার উত্তর ভুল।
৩. ৬৩টি।
৩টি করে কম বিক্রি হলে বিক্রয় হতো, (১৬-৩+২০-৩+১৫-৩) বা, ৪২টি কমলালেবু।
প্রশ্নমতে, দুই-তৃতীয়াংশ = ৪২টি
অতএব, সমস্ত = ৪২দ্ধ৩/২ টি।
= ৬৩টি
৪. ব্রেক করার সময় বাসটিতে ১০,০০০ N বল প্রযুক্ত ছিল।
৫. ধাতু বা ধাতু সদৃশ মূলক প্রথমে লিখতে হয়, এরপর অধাতু মূলক বসবে। পানির (H2O) ক্ষেত্রে হাইড্রোজেন ও অক্সিজেন দু’টিই অধাতু। তবে হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করে। তাই হাইড্রোজেন প্রথমে বসেছে।
বুদ্ধির খেলা-৭-এর বিজয়ী
১. জারীর আহমাদ
ই.বি, কুষ্টিয়া
২. সালমান হাসীব
মাইজদী কোর্ট, নোয়াখালী
৩. আব্দুল্লাহ আল মানিক
সদর, গাজীপুর
আরও পড়ুন...