বাবার ভালোবাসা

ছড়া-কবিতা সাদমান হাফিজ শুভ ফেব্রুয়ারি ২০২৫

দেখি সেদিন সাতসকালে

ওই না মাঠের পাশে,

দাঁড়িয়ে বাবা অশ্রুচোখে

কখনো বা হাসে।


জড়িয়ে ধরে বলি বাবা

করো নাতো ছল,

বলল বাবা ওরে বাছা

এ যে সুখের জল।


এই যে মাঠে আপন হাতে

স্বপ্ন কত বোনা,

দ্যাখো দ্যাখো তারই ফলে

দুলছে কত সোনা।


কিনবে তুমি রঙিন জামা

সাধ যে ছিল মনে,

এই সোনাতেই করব পূরণ

ভাবছি প্রতিক্ষণে।


বাবার কথায় মনটা কেমন

শীতল হয়ে যায়,

ভালোবাসার সেই সে ঋণে

কুরে কুরে খায়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ