ফুলবাগান
তোমাদের কবিতা সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম নভেম্বর ২০২৩
একটা বড়ো ফুলবাগানে
অনেক অনেক ফুলগাছ,
একই সাথে ফুল ফুটেছে
একই ডালে চার-পাঁচ।দেখতে কিযে লাগছে মধুর
ইচ্ছে করে ছুঁই,
গোলাপ-গাঁদা-টগর-বেলি
শিউলি-জবা-জুঁই।আরও অনেক ফুল ফুটেছে
চম্পা পপি নয়নতারা,
আরও আছে অনেকগুলো
নাম না জানা ফুলের চারা।
আরও পড়ুন...