পাঠাও আবাবিল । আবদুল হাই ইদ্রিছী
কবিতা অক্টোবর ২০১৯
কাশ্মিরীদের রক্ষা করো
ওগো আমার রব,
তুমি হলে খালিক-মালিক
তুমি হলে সব।
নারী শিশু করছে বিলাপ
দৃষ্টি তুমি দাও,
কূল হারা ঐ ফুলগুলোকে
কিনারে ভিড়াও।
বেদ্বীনেরা দ্বীন কাড়িতে
হয়েছে সোচ্চার,
ধরলে তুমি পাবে না তো
একটুখানি ছাড়।
কাশ্মিরীদের কান্না দেখে
কাঁদে আমার দিল,
ওদের তুমি রক্ষা করো
পাঠাও আবাবিল।
আরও পড়ুন...