পথ চলার আদব
তোমাদের কবিতা জালাল জাবির মে ২০২৩
হাট বাজারে রাস্তা ঘাটে
চলবে যখন সবে,
সুন্নাহ্ মেনে চললে তাতে
নেকি অনেক হবে।
বলতে পারো কেমন কথা
হাঁটলেও হয় নেকি!
বলছি শোনো সত্য এটা
একটুও নয় মেকি।
রাস্তা দিয়ে চলবে যখন
থাকবে তখন ডানে,
অনেক নেকি পাবে যারা
এই সুন্নাহ্ মানে।
দৃষ্টি তোমার রাখবে নিচে
জপবে জিকির মুখে,
সকল সময় আল্লাহর ভয়
রাখতে হবে বুকে।
পথের মাঝে কষ্টদায়ক
থাকলে কিছু পরে,
নেকি পাবে ফেলো যদি
হাত দিয়ে তা ধরে।
আরও পড়ুন...