পউষের কথা

পউষের কথা

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৪

ফররুখ আহমদ।


Poweshউত্তরী বায় এলোমেলো
পউষ এল! পউষ এল!
হিমেল হাওয়ায় শিরশিরিয়ে
এল অচিন সড়ক দিয়ে,
মাঠ, ঘাট, বন ঝিমিয়ে গেলো;
পউষ এল! পউষ এল!

মাঠের ফসল আসলো ঘরে,
ধান দেখে ভাই পরাণ ভরে
কিষাণ-চাষীর মন ভরে যায়
গল্পে গানে; মিঠাই, পিঠায়,
গুড় পাটালির সোয়াদ পেলো;
পউষ এল! পউষ এল!
মন ভেসে যায় তেপান্তরে
পদ্মা-মধুমতীর চরে,
কাঁপন জাগে শীতের হাওয়ায়,
হাজার পাখীর ঝাঁক উড়ে যায়
পর পাখনা এলোমেলো!
পউষ এল! পউষ এল!!
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ