নাক বোঁচা

নাক বোঁচা

ছড়া-কবিতা আগস্ট ২০১৩

হাসান হাফিজ

বুঁচকি রে বুঁচকি
তুই ছোটো পুঁচকি
নাক তোর বোঁচা,
লোকজনে কেন তোকে
অকারণে শুধু ঠোকে
দেয় দাগা খোঁচা।

যদি হয় বোঁচা নাক
লোকসান ক্ষতি মান
এইসব কথা থাক
ভুলে যা না অপমান।

বোঁচা নাকও ওচা হয়
ঘ্রাণ শোঁকে ঠিক তা,
গায়ে মেখে নিসনি তা
দ্যাখ চারিদিকটা।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ