নব যুগের কিশোর

নব যুগের কিশোর

ছড়া-কবিতা সেপ্টেম্বর ২০১৪

মুহাম্মদ ইয়াছিন আরাফাত

Kobita-Yasin-Arafatগর্জন শুনে পিছপা হবে না
নব যুগের কিশোর
আঁধার দরিয়ায় ভাসাবে তরী
জয়ের স্বপ্নে হবে বিভোর।

ভেংচি কাটবে পেতœীর দল
জিন ভূত আর পরী
তবুও দুঃসাহসী কিশোর
ভাসাবে জীবন তরী।

কালো মেঘে আঁধার গগন
কৃষ্ণ কালো জল
তীব্র বেগে বইবে তুফান
তবু হারাবে না কিশোর বল।

উঁচু উঁচু ঢেউ এসে
হানবে আঘাত পালে
এগোবে কিশোর তবুও ভেসে
নীল দরিয়ার জলে।

নিশীথ আঁধার কেটে
হবে সূর্যোদয়
সম্মুখে এগোবে কিশোর
দৃঢ় অকুতোভয়।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ