দস্যি খোকা
তোমাদের কবিতা মাহমুদা সিদ্দিকা মে ২০২৩
বৈশাখ মাসের দুপুর বেলা
দস্যি ছেলে খোকায়
নাইতে যাবো পুকুর পাড়ে
বলল ডেকে আমায়।
ঢিল ছুঁড়ে আম পাড়ে সে
চৌধুরীদের গাছে
হাঁক শুনে সে লুকায় গিয়ে
হোগলা ঝোপের কাছে।
সন্ধ্যা বেলা মা জননী
ইচ্ছে মতো মারে
আর কখনো যাবি না তুই
কারো গাছের ধারে।
আরও পড়ুন...