তোমাদের ছড়া-কবিতা
ছড়া-কবিতা নভেম্বর ২০১৫
মা যে আমার
মাসুম বিল্লাহ
মা যে আমার এক পৃথিবী
দুই নয়নের আলো
মাকে ছাড়া আমার জীবন
মেঘে ঢাকা কালো।
মা যে আমার সবুজ জমিন
ভালো বাসার নদী
স্নহ সুধার শীতলধারা
বইছে নিরবধি।
মা যে আমার জীবন মাঝে
কান্না হাসি গান
মাকে আমার ভালো রেখো
ওগো রহমান।
একটি ছড়ার জন্য
ফরিদ আহমদ ফরাজী
এমন একটি ছড়া লিখে দিন
যে ছড়াটি খোকন সোনা
পড়বে রাত-দিন।
যে ছড়াতে থাকবে স্বদেশপ্রীতি
রাসূল প্রেম থাকবে খোদাভীতি।
ফুল-ফসল আর স্বদেশ প্রেমের গান
সে ছড়াতে থাকে যেন পাখির কলতান।
ও কবি ভাই একটি ছড়া দাও
যে ছড়াতে থাকবে পালের নাও।
গগন চূড়ায় মেঘের ভেলা
নদীর তীরে কাশের মেলা
এ ছড়াটি পড়ে আমার
কাটবে সারা বেলা।
ঘুম
সাহেদুজ্জামান সাকিব
ঘুম তোমাকে এবার আমি
করাই হুঁশিয়ার
পড়ালেখার সময় তুমি
আসবে নাকো আর।
যখন আমি অবসর থাকি
পাই না তোমার খোঁজ
আমি যখন পড়তে বসি
তুমি আসো রোজ।
তুমি আমার পড়ার সময়
আসবে নাকো আর
পড়ার সময় পেলে তোমায়
করবো তিরস্কার।
তুমি আমার রাতের সাথী
আসবে গভীর রাতে
চলে যাবে আবার তুমি
ভোর ফজরের প্রাতে।
আরও পড়ুন...