ডাক দিয়ে যায় ফেব্রুয়ারি

ছড়া-কবিতা গিয়াস উদ্দিন রূপম ফেব্রুয়ারি ২০২৫

প্রতিবছর ফেব্রুয়ারির একুশ যখন আসে

মনমাতানো নিসর্গটা গর্বভরে হাসে।


বনবনানীর গাছপালা সব নতুন রূপে সাজে

ভোমরা এবং মৌমাছিদের গুনগুনানি বাজে।


পলাশ বনে উড়তে থাকে ময়না-শ্যামা-টিয়ে

গাইতে থাকে ফিঙে-কোকিল একটানা শিস দিয়ে।


বইতে থাকে শান্ত বাতাস ঢেউ তির তির বিলে

ঝাঁক বেঁধে সব উড়তে থাকে গাঙচিলেরা মিলে।


আগুনঝরা কৃষ্ণচূড়ায় দখিন হাওয়া এসে

চুম দিয়ে যায় আলতো করে মধুর ভালোবেসে।


ডাক দিয়ে যায় ফেব্রুয়ারি বীর শহিদের বেশে

মন চলে যায় হঠাৎ আমার দূর ফাগুনের দেশে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ