ঝাঁপি থেকে
ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক মার্চ ২০২৫
নির্দিষ্ট সংখ্যার জন্য লেখা পাঠাতে হলে তিন মাস আগে পাঠাতে হয় কিন্তু বৃষ্টি নিয়ে লিখতে তো বর্ষাকাল প্রয়োজন।
শামীম হোসেন, তেঁতুলিয়া, পঞ্চগড়
- কেন, বর্ষাকাল ছাড়া কি বৃষ্টির কবিতা লেখা যায় না?
কিশোরকণ্ঠের মূল্য ৫০ টাকা করে পৃষ্ঠা ১০০ করলে অনেক ভালো হতো।
আব্দুল্লাহ আল মাহমুদ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী
- যেমন আছে, তেমন চলতে থাকুক না।
খেলার চমকে লেখা দেবো কীভাবে?
আব্দুল্লাহ আল মাশরুফ, মাতুয়াইল, ঢাকা
- অন্য লেখা যেভাবে দাও ঠিক সেভাবেই দেবে।
আগের মতো ‘সাহসী মানুষের গল্প’ বিভাগটা আবার চালু করলে ভালো হয়।
শাকেরা বেগম (শিমু), মিশিগান, আমেরিকা
- অনেক তো লেখা হয়েছে, এবার অন্য কিছু হোক।
অনুশীলনে নাম আসলে কি পুরস্কার দেওয়া হয়?
রেদওয়ান হোসেন, কচুকাটা, নীলফামারী
- পুরস্কারই কি সব! আত্মগঠনের কোনো প্রয়োজন নেই?
আমি কোন বিভাগে বিজয়ী হয়েছি তা কীভাবে বুঝবো?
শিবু সর্দার, চন্দনাইশ, চট্টগ্রাম
- বিজয়ী হলে ঐ বিভাগে নাম আসবে ইনশাল্লাহ, তখন বুঝতে পারবে।
গল্প ও হাসির বাকসো মেইলে পাঠানো যাবে?
এসএম রোহান, বড়দল, সাতক্ষীরা
- যাবে ইনশাআল্লাহ, পাঠিয়ে দাও।
আমাদের মসজিদ-মাদ্রাসা-গ্রাম সম্পর্কে লেখা পাঠাতে পারবো?
শাহির
- হ্যাঁ, পারবে।
আরও পড়ুন...