জুলাই চব্বিশের ডাক

ছড়া-কবিতা শাহানারা স্বপ্না আগস্ট ২০২৫

চোখে নতুনের সোনালি স্বপ্ন আঁকা

ওরা জানে না বিভাজন পথ বাঁকা

দেশ ও দশের চায় পূর্ণ ভালোবাসা 

নতুন আলোকে লিখবে যে নতুন ভাষা।


বিশ্বমানের শিক্ষা, সাহিত্য, গানে পাক

দেশ গড়ায় ডাকে জুলাই চব্বিশের ডাক

শোষকের শিকল ভেঙে দাও আজ

বিপ্লবের মশাল পরো নতুন যুদ্ধ সাজ।


রক্তে লেখা নতুন ইতিহাসের কথা

নব জয়ের স্বপ্ন লেখা নতুন বারতা

ফসলের ক্ষেতে নতুন আগমনির সুর

রাখালিয়ার বাঁশি প্রাণে বাজে মধুর।


সাহসের গল্প শত হৃদয়ে, হাতে পতাকা

জুলাইয়ের দীপ্ত শপথে মোরা জাগি একা

ভয় নয়, নিঃশব্দ নয়, আজকের এই ডাকে

বিপ্লবের সুর হোক সোচ্চার প্রতিটি বাঁকে।


চলো সবাই মিলে নতুন সকাল গড়ি

জুলাই চব্বিশের ডাকে জয়ধ্বনি করি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ