ছড়ার পাখি
ছড়া-কবিতা আগস্ট ২০১৪
সোনিয়া সাইমুম বন্যাআমার ছড়ায় পরিয়ে মেঘের পাখনা, খুলে দিলাম আলসেমিটার ঢাকনা। উড়াল দিয়ে ইচ্ছে যেথায় যাক না, শব্দগুলো মিলের সাথেই থাক না। আমিতো ওই শীতের পাখির ঝাঁকনা, দিচ্ছি কথা রাখবো কোন ফাঁক না। ও পাখি আজ বন্ধু আমায় ডাক না দূর সবুজের শিশির গায়ে মাখ না? আকাশ নীলের সঙ্গী করে রাখ না তোর হৃদয়ের স্বপ্নে আমায় আঁক না!
আরও পড়ুন...