চালাক দাদা
তোমাদের কবিতা ছাদির হুসাইন জুলাই ২০২৩
আপনি দাদা ভীষণ চালাক
নিজের বুঝটা বোঝেন,
এদিক-সেদিক ঘুরে ফিরে
অন্যের দোষটা খোঁজেন।
স্বার্থের কথা ভেবে ভেবে
সমাজ কুলে চলেন,
স্বার্থ পেলেই দোষীর পক্ষে
নীতির কথা বলেন।
আপনি দাদা সবার কথা
ঝাপটা দিয়ে ধরেন,
সুযোগ পেলেই হাসি-মুখে
অন্যের ক্ষতি করেন।
এসব করে কী লাভ দাদা
এবার একটু বোঝেন,
মন্দ স্বভাব ছেড়ে দিয়ে
ভালো দিকটা খোঁজেন।
আরও পড়ুন...