ঘুমপাড়ানি -আবুল হোসেন

ছড়া-কবিতা নভেম্বর ২০১৪

ঝর ঝর ঝর বৃষ্টি পড়ে
সবুজ ঘাসে নদীর চরে
ধানের ক্ষেতে টিনের ঘরে,
এই তো দিলাম চুমো,
খোকনমণি ঘুমো।

ঝির ঝির ঝির পাতা নড়ে,
দুপুর রাতের রাস্তা ধরে
যাচ্ছে কারা পালকি চড়ে?
এই তো দিলাম চুমো,
খোকনমণি ঘুমো।

আকাশ গাঙে নৌকা বেয়ে
তাহার পানে জোছনা পেয়ে
গান ধরেছে চাঁদের মেয়ে।
এই তো দিলাম চুমো,
খোকনমণি ঘুমো।

মনের বনে ঘুমের ঘরে
ঝর ঝর ঝর বৃষ্টি পড়ে,
ঝির ঝির ঝির পাতা নড়ে।
এই তো দিলাম চুমো,
খোকনমণি ঘুমো
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ