গাজার শিশুর ঈদ

ছড়া-কবিতা নুরুল হুদা নুরী মার্চ ২০২৫

তোমরা যখন ব্যস্ত খুব ঈদের কেনাকাটায়,

আমার তখন জীবন নিয়ে বেঁচে থাকা দায়।

বাবার সাথে যাচ্ছো সবাই ঠিকই শপিং মলে,

আমার বাবা হারিয়ে গেছে ধ্বংসস্তূপের তলে।

তোমার গালে চুমু এঁকে দিচ্ছে প্রিয় মা,

চিরতরে পঙ্গু হলো আমার মায়ের পা।

ঈদের দিনে করছো মজা মিলে সকল ভাই,

কিন্তু আমার বন্ধুরা আজ একজনও যে নাই।

মায়ের হাতে সেমাই চিনি করছো সবাই ভোজ,

আমার উদর খালি থাকে সকাল বিকাল রোজ।

তোমার গায়ে ঈদের জামা টুকটুকে খুব লাল,

আমি একটি ছেঁড়া জামা পরছি কত কাল।

তোমার গায়ের লাল জামাটা খুবই বেশি দামি,

রক্তিম রং দেখলে পরে আঁতকে উঠি আমি।

মিছেমিছি খেলো তোমরা যুদ্ধ যুদ্ধ খেল,

আমার ভাইয়ে বন্দি আছে ইসরাইলের জেল।

তোমরা খুশি আছো বলে আমার দুঃখ নাই,

আমি ছোট্ট গাজার শিশু তোমায় বলতে চাই।

আমার জন্য ঈদগাহ মাঠে তুলে দু’টি হাত,

দোয়া করবে ইহুদিবাদ হয় যেন নিপাত।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ