গর্ব আমার খুব
তোমাদের কবিতা এইচ এস সরোয়ারদী জুন ২০২৪
এই দেশটা ধানের
এই দেশটা গানের
এই দেশটা কেনা মোদের
লক্ষ শহীদ প্রাণের।
এই দেশটা ভায়ের
এই দেশটা মায়ের
এই দেশটা কুলি-মজুর
সবচে নিম্ন আয়ের।
এই দেশের কি রূপ
মিষ্টি অপরূপ
এই দেশেতে জন্ম বলে
গর্ব আমার খুব।
আরও পড়ুন...