খুশির বাদল ধারা

ছড়া-কবিতা হেলাল আনওয়ার মার্চ ২০২৫

আসলো নেমে আকাশ হতে

খুশির বাদল ধারা

সাজলো বসুন্ধরা। 


চাঁদের হাসির ছায়া পড়ে

সবার মুখে মুখে

পুলক চতুর্দিকে। 


সবার বাড়ি ছড়িয়ে থাকে

ভালোবাসার সুর

সুবাসে ভরপুর।


এরই মাঝে নাও খুঁজে নাও

দুখী আছে কারা

কষ্টে কাতর যারা।


তাদের কাছে তুলে দেবো

ঈদের নিটোল হাসি

হাত বুলিয়ে বলবো তাদের

তোমায় ভালোবাসি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ