খুশির ঈদ
ছড়া-কবিতা আগস্ট ২০১২
মানসুর মুজাম্মিল..
খুশির দিন খুশির রাত
ফুরফুরে মন অকস্মাৎ
হেভি মজার খানা-দানা
কী যে খাবো নেই তো জানা।
রাস্তাঘাটে হুলস্থূল
শুভেচ্ছাতে পাই যে ফুল।
সবার গায়ে নতুন সাজ
হাসি খুশির ঈদ যে আজ।
আরও পড়ুন...