খুশির ঈদ
কবিতা হাবিব বিন আয়াজ এপ্রিল ২০২৪
শাওয়াল চাঁদের ভেলায় চড়ে
এলো খুশির ঈদ,
খোকন সোনা নতুন জামার
তাই ধরেছে জিদ।
কোর্মা-পোলাও লাচ্ছা-সেমাই
হরেক রকম রান্না,
এমন খুশির দিনেও দেখি
অনাথ শিশুর কান্না।
ঈদের খুশি ভাগ করে নাও
গরিব দুঃখীর সাথে,
তবেই সবার ভরবে হৃদয়
সফল দিবস-রাতে।
আরও পড়ুন...