কিনবো গরু
তোমাদের কবিতা শাহীন খান জুন ২০২৩
কিনবো গরু মোটা তাজা যেই করেছি পণ
অমনি হঠাৎ একটি মশা করছে ভনভন।
সেদিন রাতে স্বপ্ন দেখি গাবতলীতে গিয়ে
একটি গরু কিনি আমি হাজার টাকা দিয়ে।
কিন্তু গরুর পা চলে না চোখটি তার সরু
আমায় দেখে চোখ নাচায় তার দুটি ভুরু!
বললো ব্যাটা এখন থেকে ভাগরে সোনার চান
নইলে কিন্তু গুঁতো দিয়ে বের করবো প্রাণ!
আমিও খুব ছ্যাঁচড়া আমার ঘাড়টা ভীষণ ত্যাড়া
টানতে থাকি বল প্রয়োগে যেন ওটা ভেড়া।
আমার এমন কা- দেখে ওরে বাপরে বাপ
এক নিমেষে গরু আমার জোরেই দিলো লাফ!
আরও পড়ুন...