কাজে আসবে না
তোমাদের কবিতা মোতাব্বির হোসাইন আগস্ট ২০২৩
প্রচুর ধনের মালিক তুমি ধরাধামের মাঝে,
কাল হাশরে ধনাঢ্যতা আসবে নাকো কাজে।
উপকারে আসতে পারে বিলাও যদি ভবে,
কবর ঘরে পুণ্য যাবে নাজাত দিবেন রবে।
ধনের মায়ায় মহান রবকে যেও নাকো ভুলে,
মরার পরে টাকাকড়ি খাবে তোমার কুলে।
সুখের জীবন নিপাত হলে রইবে না আর টাকা,
পকেটবিহীন পোশাক পরে যাবে গোরে ফাঁকা।
কৃপণতা নিকাশ করে চিত্ত বড়ো করো,
প্রভুর হুকুম মেনে চলে জীবনটাকে গড়ো।
উদাস হয়ে আর থেকো না দ্বীনের পথে এসো,
ঈমান আমল সঠিক করে রবকে ভালোবেসো।
আরও পড়ুন...