এসো মা
ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১৩
রেদওয়ানুল হক
এসো মা
হেসো মা
দেশ ভালো
এই দেশ সেরা দেশ
ফুলপাখি ঘেরা দেশ
মমতার ডেরা দেশ
সুন্দর শেষও না।
এসো মা
হেসো মা
ফুল হয়ে পাখি হয়ে
সবুজের আঁখি হয়ে
মাটি মাখামাখি হয়ে
মননেই মেশো মা।
এসো মা
হেসো মা
আনন্দে
ভেসো মা।
আরও পড়ুন...