ঈদের সকাল
ছড়া-কবিতা আলতাফ হোসাইন রানা মার্চ ২০২৫
রাত পোহালেই ঈদের সকাল
সবাই জানে
খুশির জোয়ার থাকুক যেন
সবার প্রাণে।
রুপালি চাঁদ মারবে উঁকি
নীল আকাশে
ঈদের আমেজ সকাল-বিকেল
দেখবো হাসে।
ধনী গরিব সবাই যেন
একই মূলে
ঈদের খুশি এই খুশিতে
উঠবো দুলে।
হিংসা বিভেদ হয় যেন সব দূর
ঈদের সকাল খুশির সকাল আনন্দে ভরপুর ॥
আরও পড়ুন...