ঈদের বাঁকা চাঁদ
ছড়া-কবিতা মোহাম্মদ উল্লাহ ইমরান মার্চ ২০২৫
ঈদের বাঁকা চাঁদ উঠেছে দূর আকাশে ঐ
দলে দলে শিশু-কিশোর করছে যে হইচই
নতুন জামা কাপড় কেনার ধুম পড়েছে ধুম
খুশির চোটে ছেলেমেয়ের নেই যে চোখে ঘুম।
একটি ছেলে মাকে শুধায়, “কেন আসে মা ঈদ?
ঈদ এলে মা কেন সবার যায় চলে যায় জিদ?”
মা হেসে কন, “ঈদ হলো যে মহান রবের দান
বিশ্বাসীরা সকাল-সন্ধ্যা গায় যে রবের গান।”
রামাদানের সিয়াম শেষে খুশি সবার ঘরে
মহান রবের ক্ষমার আশায় অশ্রু চোখে ঝরে
শাওয়াল মাসের এক তারিখে ঈদুল ফিতর আসে
ঈদের দিনে কষ্ট ভুলে সবাই যেন হাসে।
আরও পড়ুন...