ঈদের নামাজ
কবিতা আরজাত হোসেন এপ্রিল ২০২৪
সকাল সকাল উঠবো জেগে
নতুন সাজে ঈদ হবে আজ
গোসল করে জামা পরে
পড়বো সবাই ঈদের নামাজ।
মিষ্টিমুখে আতর গায়ে
ঈদগাহেতে যাবো সবাই
তাকবির ধ্বনি মুখে নিয়ে
জাগবে পুলক সবার গায়।
ঈদগাহ জুড়ে ঈদ আনন্দে
মনটি সবার যাবে ভরে
নামাজ শেষে সবাই মিলে
হেসে হেসে ফিরবো ঘরে।
আরও পড়ুন...