ঈদের দিনে

কবিতা মাহমুদুল হাছান এপ্রিল ২০২৪

ঈদ নিয়ে লিখছি ছড়া

আজকে তাদের জন্য,

এই সমাজে গরিব যারা

টোকাই বলে গণ্য।


ঈদের দিনে আমরা সবাই 

করবো খুশি কত,

ক্ষুধার জ্বালায় দেখো তারা 

কাঁদছে অবিরত।


ধনীরা সব হাতটি বাড়ান

ওদের প্রতি আজ,

পোশাক খাবার দিয়ে গড়েন

সাম্য-প্রীতির রাজ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ