ঈদশিক্ষা- আ. শ. ম. বাবর আলী
কবিতা মে ২০২০
ওই আকাশে এক ফালি চাঁদ
খুশির খবর আনলো,
শেষ হয়েছে রমজান মাস
বিশ্ববাসী জানলো।
আজকে যাবো ঈদগাহেতে
ঈদের নামাজ পড়তে,
শপথ নেবো- ঈদশিক্ষায়
জীবনটাকে গড়তে।
ঈদশিক্ষা কয় যে কারে
কইবো যে সেই তথ্য,
নেই ভেদাভেদ মানুষেতে
এটাই পরম সত্য।
আরও পড়ুন...