তরুণ তোমার
ছড়া-কবিতা ইসলাম তরিক জুন ২০২৫
তরুণ তোমার মুক্ত সাহস দুরন্ত ওই দৃষ্টি
সূর্যদীপ্ত রক্তে ভাসাও নতুন ভোরের কৃষ্টি।
বিশ্বব্যাপী কষ্ট-শোকে কাঁপছে অনেক যাত্রী
বিদায় করো শক্ত হাতে ভয়াল কালো রাত্রি।
ধূর্ত লোকের আতঙ্ক আজ বাড়ায় ভয়ের বিন্দু
বিভেদ ভরা প্রান্তরে আজ জাগাও ন্যায়ের ইন্দু।
রক্তস্রোতের পদধ্বনি শুনছি কানে নিত্য
ভ্রান্ত নীতির গর্জনে আজ কম্পিত হয় চিত্ত।
ভ্রান্ত নীতির শেকল ভেঙে আঁকাও নতুন দৃশ্য
দৈত্য-দানব বিদায় করে সাজাও সারা বিশ্ব।
আরও পড়ুন...